ভুলে ভরা সিলেট মহানগর আ.লীগের ব্যানার!
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫৩ PM

ভুলে ভরা সিলেট মহানগর আ.লীগের ব্যানার!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৮/২০২৩ ০৭:৪৬:১২ AM

ভুলে ভরা সিলেট মহানগর আ.লীগের ব্যানার!

ছবি: সংগৃহীত


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন ক্ষমতাসীন বিএনপি-জামায়াত সরকারের প্রত্যক্ষ মদদে পরিচালিত গ্রেনেড হামলার প্রতিবাদে সিলেট মহানগর আওয়ামী লীগ সোমবার (২১ আগস্ট) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে, পরে প্রতিবাদ মিছিল বের করে তারা। পরে মহানগরের কোর্ট পয়েন্টে গিয়ে আবারও সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

তবে সিলেট মহানগর আওয়ামী লীগের প্রতিবাদ কর্মসূচির ব্যানারটিতে ছিল ভুলে ভরা। যেখানে ‘দেশরত্ন’ কে লেখা হয়েছে ‘দেরশরত্ন’। আর ‘জননেত্রীকে’ লেখা হয়েছে ‘জননেত্ররী’। সিলেট মহানগর আওয়ামী লীগের ব্যানারে এমন ভুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তুলেছে।

কর্মসূচিতে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন সহ ৪২টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যানারে বানান ভুলের বিষয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ জানান, বিষয়টি আমরা চোখে পরেনি। ব্যানারে বানান ভুলের বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। এমন ভুল মোটেও কাম্য নয়। যে বা যার এই ভুল করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমন ভুল ক্ষমার অযোগ্য।

এম সি



শীর্ষ সংবাদ:

সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা