জগন্নাথপুরে ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে অব্যাহতি
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩২ PM

জগন্নাথপুরে ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে অব্যাহতি

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৮/২০২৩ ০৯:৩৫:৫৬ AM

জগন্নাথপুরে ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে অব্যাহতি

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৪ ইউনিয়ন ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে অব্যাহতি দেয়া  হয়েছে। আজ সোমবার (২১ আগস্ট) সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী থাকার কারণে বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথপুর উপজেলা শাখার এক জরুরী সিদ্ধান্তে তাদের অব্যাহতি প্রদান করা হয়।

তারা হলেন উপজেলার  ৫ নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোজাহিদ আহমদ, জুয়েল মিয়া, ৬ নং রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি শিপন আহমদ তালুকদার, ৩  নং মিরপুর ইউনিয়ন ছাত্রলীগ কর্মী ফাহিম হোসাইন, ৭ নং সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়নের ছাত্রলীগ সদস্য সৈয়দ রোম্মান।

জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত ও সাধারণ সম্পাদক তাহা আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এম সি



শীর্ষ সংবাদ: