দোয়ারাবাজারে মাদকাসক্ত যুবকের ৭ দিনের কারাদণ্ড
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩১ PM

দোয়ারাবাজারে মাদকাসক্ত যুবকের ৭ দিনের কারাদণ্ড

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৮/২০২৩ ১০:৪২:৩৫ AM

দোয়ারাবাজারে মাদকাসক্ত যুবকের ৭ দিনের কারাদণ্ড

ছবি: প্রতীকী


সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক মাদক সেবনকারীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ আগস্ট) বিকেলে তাকে এ কারাদণ্ড দেওয়া হয়।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  ফজলে রব্বানী চৌধুরী পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার সুরমা ইউনিয়নের গিরিশনগর গ্রামের মানিক মিয়ার পুত্র জসীম উদ্দিন  (২৭)কে গিরিশনগর এলাকা হতে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক করে।

আটককৃত গাঁজা সেবনকারীকে তাৎক্ষণিক মোবাইল কোর্টে ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান।

এস.ডি



শীর্ষ সংবাদ: