জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় নাসির বিড়ি ও চাপাতা আটক
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৪৪ PM

জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় নাসির বিড়ি ও চাপাতা আটক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৮/২০২৩ ১১:৪১:৫৯ AM

জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় নাসির বিড়ি ও চাপাতা আটক

ছবি: জৈন্তাপুর প্রতিনিধি


জৈন্তাপুর মডেল থানা পুলিশের চোরাচালান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নৌপথে ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমান শেখ নাসির উদ্দিন বীড়ি বা পাতার বীড়ি ও ভারতীয় চা পাতা সহ একটি নৌকা আটক করছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।


পুলিশের বরাত দিয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো ওমর ফারুকের দিক নির্দেশনা মোতাবেক ২১ শে আগষ্ট বিকেল সোয়া ৪ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক (এসআই)  নিখিল চন্দ্র দাসের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে জৈন্তাপুর উপজেলাধীন ৫ নং ফতেহপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত  হেমু তিনপাড়া করিচের পুল ব্রীজের সন্নিকটে অনুমানিক ১০০০ গজ পূর্ব দিকে করিচ নদীর পশ্চিমপাড়ে আসামীদের ফেলে যাওয়া ইন্জিন চালিত  নৌকা হতে দুই লক্ষ বায়ান্ন হাজার পিস নাসির বিড়ি ও ২০ বস্তা সমপরিমাণ ৮০০ কেজি চা পাতা উদ্ধার করে পুলিশ।



এসময় আটককৃত ভারতীয় এসব পন্যের চোরাকারবারের সাথে জড়িত  কানাইঘাট উপজেলার কাজীরপাথন গ্রামের হানিফের ছেলে মো গিয়াস উদ্দিন (৩০) সহ অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।


এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো ওমর ফারুক ইন্জিন চালিত নৌকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় নাসির বিড়ি ও চা পাতা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে এবং তা তদন্তাধীন। আসামিদের গ্রেফতারের ব্যাপারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে তিনি নিশ্চিত করেন।

এস.ডি



শীর্ষ সংবাদ:

বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার