হরতালে স্বাভাবিক যানচলাচল
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫২ PM

হরতালে স্বাভাবিক যানচলাচল

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২/০৮/২০২৩ ০১:৫৩:২৩ AM

হরতালে স্বাভাবিক যানচলাচল

ছবি: সুজিত দাশ


পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সারাদেশে 'অহিংস' হরতালের ডাক দিয়েছিল প্রকৌশলী ম ইনামুল হকের নেতৃত্বাধীন ‘সর্বজন বিপ্লবী দল’। সরকার পদত্যাগের দাবিতে ১২ আগস্ট শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ভোটাধিকার ও গণতন্ত্রের দাবিতে দলটির আয়োজিত রোডমার্চ ও পথসভায় আজ হরতাল পালনের আহ্বান জানায় দলটি। তবে সিলেটে স্বাভাবিকভাবেই চলছে জনজীবন। যানবাহন চলাচল এখনও স্বাভাবিক রয়েছে।


অন্যদিকে সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ময়নুল ইসলাম মঙ্গলবার যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে বলে সোমবার রাতেই জানিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার সকালে যথারীতি সিলেটের সব রাস্তায় আমাদের পরিবহন শ্রমিকরা বের হবেন এবং স্বাভাবিকভাবেই সারা দিন যানবাহন চলবে। এমন হরতাল আমাদের কেউ মানবেন না।


মঙ্গলবার দুপুর ১ টার দিকে সিলেট মহানগরের জিন্দাবাজারে কবির ইসলাম নামে এক পথচারীর সাথে কথা বললে তিনি দৈনিক জৈন্তা বার্তা'কে জানান, হরতাল আছে বলে আমরা জানিনা। বিয়ের জন্য কিছু কেনাকাটার বাকি ছিল তাই ছাতক থেকে আসছি। কোথাও কোন হরতাল দেখলাম না। আর এখন হরতাল মানেতো আমাদের পেটে লাথি মারা। 


চৌহাট্টায় রিকশা চালক মণির মিয়া বলেন, কিসের হরতাল, এখন কোন হরতাল নেই। আমরা খেটে-খাওয়া মানুষ। এখন হরতাল নেই, এসব হরতাল আমরা মানি না। ভবিষ্যতে আরও কঠোর হরতাল আসলে কি করবেন? এমন প্রশ্নের জবাবে তিনি দৈনিক জৈন্তা বার্তা'কে বলেন, যারা হরতাল দিবে তারা যদি আমাদের ঘরে খাবার এনে দেয়, বাচ্চাদের খরচাপাতি দেয়, ঔষধ দেয়, ঘর বানিয়ে দেয় তখন ভেবে দেখবো। এর আগে নয়। 

এস.ডি



শীর্ষ সংবাদ:

সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা