দোয়ারাবাজার র‌্যাবের হাতে ২ মাদক কারবারি আটক
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩০ PM

১৪৪ বোতল ভারতীয় মদসহ

দোয়ারাবাজার র‌্যাবের হাতে ২ মাদক কারবারি আটক

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৮/২০২৩ ০৫:৩৮:৩৭ AM

দোয়ারাবাজার র‌্যাবের হাতে ২ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি


সুনামগঞ্জের দোয়ারাবাজারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ (সিপিসি ৩) সুনামগঞ্জ টিম এর অভিযানে ১৪৪ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২২ আগষ্ট) রাত তিনটায় গোঁপন সংবাদের ভিত্তিতে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের যুগিরগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মান্নারগাঁও ইউনিয়নের যুগিরগাঁও গ্রামের মৃত আমির আলী'র পুত্র সাঈদ (৬১),একই গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র রাসেল (৩৫)।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে র‌্যাবের সিনিয়র এএসপি আফসান আল আলম জানান, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত মালামালসহ দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ: