কুলাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে উপজেলা যুবলীগের সেক্রেটারি গ্রেপ্তার
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

কুলাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে উপজেলা যুবলীগের সেক্রেটারি গ্রেপ্তার

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৯/২০২৪ ০৬:০৪:৫৯ পূর্বাহ্ন

কুলাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে উপজেলা যুবলীগের সেক্রেটারি গ্রেপ্তার

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শহরস্থ তার ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়  বলেন, সবুজের নামে থানায় দুইটি মামলা হয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি আরও বলেন, শুক্রবার সকালে তাকে বিজ্ঞ  আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলেও তিনি জানান।


জৈন্তাবার্তা / জারা