অ/স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, সিলেটে দুই বেকারিকে জ/রিমানা
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

অ/স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, সিলেটে দুই বেকারিকে জ/রিমানা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১১/২০২৬ ০৮:৫৬:৪৩ অপরাহ্ন

অ/স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, সিলেটে দুই বেকারিকে  জ/রিমানা

ছবি:সংগৃহীত


সিলেট নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুটি বেকারিকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১ নভেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. রাকিবুল আলমের নেতৃত্বে নগরীর তালতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে নোংরা পরিবেশে কেক, বিস্কুট ও পাউরুটি তৈরির দায়ে লাকী বিস্কুট ফ্যাক্টরিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বিভিন্ন অনিয়ম ও ত্রুটি পাওয়ায় সাদিয়া লাইভ বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: