জগন্নাথপুরে বেইলী ব্রিজ ভেঙ্গে নিখোঁজ ২জনের মরদেহ উদ্ধার
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২৯ PM

জগন্নাথপুরে বেইলী ব্রিজ ভেঙ্গে নিখোঁজ ২জনের মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২/০৮/২০২৩ ০৮:০২:১৫ AM

জগন্নাথপুরে বেইলী ব্রিজ ভেঙ্গে নিখোঁজ ২জনের মরদেহ উদ্ধার

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর-ঢাকা মহাসড়কে ইছগাঁও নামক স্থানে স্টিল ব্রিজের উত্তর পাশের বেইলী ব্রিজ ভেঙে ট্রাক নদীতে পড়ে  নিখোঁজ চালক ও হেলপারের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও জগন্নাথপুরের ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার এক ঘন্টা চেষ্টা চালিয়ে লাশগুলো উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২২ আগষ্ট) বিকালে জগন্নাথপুর থেকে ট্রাক ভর্তি সিমেন্ট নিয়ে রানীগঞ্জ দিকে আসার সময় স্টিলের ব্রিজের উত্তর পাশের বেইলী ব্রিজে উঠলে ট্রাক সহ বেইলী ব্রিজ নরজুল নদীতে পড়ে যায়। এ সময় স্থানীয় উদ্ধার কাজে অংশগ্রহন করলে প্রায় আধা ঘন্টা পর জগন্নাথপুর ফায়ার সার্ভিস ও প্রায় একঘন্টা পর সুনামগঞ্জের ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার কাজে অংশগ্রহন করেন। ট্রাকে থাকা ড্রাইভার সিলেটের এয়ারপোর্ট থানার সাহেব বাজার ইউনিয়নের ধুপাগুল গ্রামের মো. মসলিম আহমদের ছেলে মো. জাকির আহমদ কলিন্স ও হেলপার কোম্পানীগঞ্জ থানার ইদ্রিস মিয়ার ছেলে ফারুক মিয়া।

স্থানীয়রা জানান, আজ যে দুর্ভোগের শিকার হয়েছেন এটা জন্য সড়ক বিভাগের লোকজন দায়ি। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূণ থাকার পর এই ব্রিজের দিকে নজর দিচ্ছেন না।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক তারেক হাসান ভুইয়া জানান, ট্রাকভর্তি মাল সহ গাড়ী দূর্ঘটনা খবর পেয়ে আমরা সাথে সাথে দূর্ঘটনার স্থানে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। প্রায় এক ঘন্টা চেষ্টার পর গাড়ীর ড্রাইভার ও হেলপারকে নিহত উদ্বার করি।


এম সি



শীর্ষ সংবাদ: