এডভোকেট মাওলানা রশীদ আহমদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫২ PM

এডভোকেট মাওলানা রশীদ আহমদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২/০৮/২০২৩ ০৯:৪৫:৫৮ AM

এডভোকেট মাওলানা রশীদ আহমদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

ছবি: সংগৃহীত


সিলেটের বরেণ্য লেখক ও সমাজসেবী,গোলাপগঞ্জ বিয়ানীবাজার সংবাদ এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এডভোকেট মাওলানা রশীদ আহমদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৩  আগস্ট।  সালের এই দিনে এই দিনে করোনা আক্রান্ত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন এই সমাজহিতৈষী।

জীবদ্দশায় তিনি নিজেকে এলাকার মানুষের কল্যাণে উৎসর্গ করেছিলেন। এজন্য তিনি একাধিক সেবামুলক প্রতিষ্ঠান গড়ে তোলেন। বিশেষ করে মাহমুদ হোসাইন মহিলা দাখিল মাদরাসা, আবু রশীদ মেডিকেল সেন্টার। গোলাপগঞ্জ বিয়ানীবাজার কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র, জিবি লিগ্যাল এইড, সর্বোপরি গোলাপগঞ্জ বিয়ানীবাজার সংবাদ উল্লেখযোগ্য। এছাড়া তার পৃষ্ঠ পোষকতায় সিলেটে প্রথমবারের মতো হিফজুল ক্বোরআন প্রতিযোগিতা অনুষ্টিত হয়। গোলাপগঞ্জ বিয়ানীবাজার ফুটবল লীগ চালু করে এই অঞ্চলে ক্রিড়া ক্ষেত্রে অসামান্য ভূমিকা রাখেন এডভোকেট মাওলানা রশীদ আহমদ।

তার লেখা আলোচিত গ্রন্থের মধ্যে রয়েছে, একটি বিশুদ্ধ হজ্বের সন্ধানে, মৃত্যু পরে কি হবে? নবুওতের সোনালী কিরণ, মসনদের মোহ' ইত্যাদি।  এডভোকেট মাওলানা রশীদ আহমদ; সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ছিলেন এবং জেলা আইনজীবী সমিতিসহ অসংখ্য সংস্থার সাথে জড়িত ছিলেন।

তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশে বিদেশে দোয়া, আলোচনাসহ নানা কর্মসূচি পালন করা হবে। আগামী ২৬ আগস্ট শনিবার গোলাপগঞ্জ পৌরসভার মিলনায়তনে বিকেল তিনটায় তার পত্রিকার সহকর্মীদের উদ্যোগে এক দোয়া মাহফিল ও স্মরণ  আয়োজন করা হয়েছে। এতে মরহুমের মুভানুধ্যায়ীদের উপস্থিতি কামনা করা হয়েছে

এম সি



শীর্ষ সংবাদ:

সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা