মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৯/২০২৪ ০৯:৫১:৫৬ পূর্বাহ্ন

মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

ছবি: নিজস্ব


মৌলভীবাজারে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: ইসরাইল হোসেন। রবিবার ১৫ সেপ্টেম্বর বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময়  অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে নবাগত জেলা প্রশাসক বলেন, আজ আমার প্রথম কর্মদিবস ছিল। কর্মদিবসের প্রথমদিনে জেলা সমন্বয় কমিটির সভাও ছিল। সেখানে উপস্থিত জেলা ও উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের সাফ জানিয়ে দিয়েছি, মৌলভীবাজারে আর দুর্নীতি চলবে না। সবাইকে নিজ নিজ দপ্তরে সরকারি সময়ানুযায়ী সকাল ৯টার আগেই কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের কোনো সুবিধা থেকে যাতে মৌলভীবাজারের নাগরিকরা আর বঞ্চিত না হন সে বিষয়ে সবাইকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে জেলা প্রশাসনের শক্ত অবস্থানের কথা জানিয়ে তিনি আরও বলেন, সকল সরকারি দপ্তরকে দুর্নীতিমুক্ত রাখতে সকল কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে জেলা প্রশাসন জিরো টলারেন্স দেখাবে। এ ছাড়া মৌলভীবাজারে মেডিকেল কলেজসহ পর্যটন খাতের উন্নয়নেও তিনি গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুস সালাম চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ। মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসী ইকবাল আহমদ, বাসস প্রতিনিধি ডা: ছাদিক আহমদ, এনটিভি  প্রতিনিধি এস এম উমেদ আলী,ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব,  নিউজ টুয়েন্ট্রিফোর টিভি প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজ, একাত্তর টিভি প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ,  ইনডিপেনডেন্ট পত্রিকার প্রতিনিধি নুরুল ইসলাম শেফুল, মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ-দীন,  কালের কন্ঠ প্রতিনিধি মো: সাইফুল ইসলাম,  দেশ টিভি প্রতিনিধি সালেহ এলাহি কুটি, যুগান্তর প্রতিনিধি হোসাইন আহমদ সহ অন্যন্যরা। অনুষ্ঠানে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

‘এইচএসসি উত্তীর্ণদের উচ্চশিক্ষায় মনোনিবেশ করতে হবে’- আব্দুল কাইয়ুম চৌধুরী
দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপনে প্রস্তুতি সভা ও কার্যালয় উদ্বোধন
ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস