বিশ্বনাথে নুনু মিয়াসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৪৪ PM

বিশ্বনাথে নুনু মিয়াসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩/০৮/২০২৩ ০১:৩০:১০ AM

বিশ্বনাথে নুনু মিয়াসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগ্রহীত


সিলেটের বিশ্বনাথে সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়াসহ ৪ জনকে অভিযুক্ত মামলা দায়ের হয়েছে। বাথরুম, ডিপ টিউবওয়েল (ওয়াশ ব্লক) ও কালভার্ট প্রদানের প্রলোভন দেখিয়ে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা দায়ের করা হয়। 


মঙ্গলবার (২২ আগস্ট) সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক দিলরুবা ইয়াসমিনের কাছে মামলাটি করেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেঘরি গ্রামের মৃত মখন মিয়ার পুত্র জামাল আহমদ। মামলা নং বিশ্বনাথ সিআর ৩১৬/২৩ইং।


মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন- বিশ্বনাথ পৌরসভার মিয়াজানেরগাঁও গ্রামের মৃত সজিদ মিয়ার পুত্র দবির মিয়া (বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়ার ব্যক্তিগত সহকারী), দবিরের মা সফুল বিবি ও সুহেল শিকদার নামের এক ব্যক্তি।


মামলার লিখিত এজাহারে বাদি জামাল আহমদ উল্লেখ করেছেন, আমি উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি হওয়ায় অভিযুক্ত দবির মিয়াকে উপজেলা চেয়ারম্যান নুনু মিয়ার ব্যক্তিগত সহকারী হিসেবে পূর্ব হতেই চিনি। সে সুবাদে গত বছরের অক্টোবরের শেষ দিকে তিনি আমাকে জানান, নুনু মিয়ার মাধ্যমে বাথরুমসহ ডিপ টিউবওয়েল (ওয়াশ ব্লক) ও কালভার্টের কাজ এসেছে। আমি যদি যোগাযোগ করি, তাহলে তিনি নুনু মিয়ার কাছ থেকে কিছু ওয়াশ ব্লক ও কালভার্ট আমাকে ব্যবস্থা করে দেবেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্যে আমি নুনু মিয়ার অফিসে গেলে তিনি জানান, ৩০ হাজার টাকা করে ফি দিলে যতটি ইচ্ছে ততটি নিতে পারব। পরে দবিরের সাথে যোগাযোগ করে ওয়াশ ব্লক পাওয়ার উপযুক্ত ১১টি পরিবারের কাছ থেকে ৩০ হাজার টাকা করে, ১টি পরিবারের কাছ থেকে ২০ হাজার টাকা, তেঘরি নতুন জামে মসজিদের জন্যে আমি নিজে ১০ হাজার টাকা ও চারটি পরিবারের একটি কালভার্টের জন্যে ৩০ হাজার টাকা মিলিয়ে ৩ লক্ষ ৯০ হাজার টাকা সংগ্রহ করি। এর মধ্যে দবিরে কথা অনুযায়ী ওয়াশ ব্লকের জায়গা পরিদর্শনে আসা ইঞ্জিনিয়ার পরিচয়দানকারী সুহেল শিকদার নামের এক ব্যক্তিকে ওই টাকা থেকে ৮ হাজার টাকা এবং বিভিন্ন সময়ে কয়েক ধাপে নুনু মিয়াকে ১ লক্ষ টাকা, দবির মিয়াকে ১ লাখ ৪০ হাজার টাকা ও তার মা সফুল বিবিকে ১ লক্ষ ৪২ হাজার টাকা দিই। পরবর্তীতে দবির একটি বিকাশ নাম্বার দিয়ে ওই নাম্বারে ১০ হাজার টাকা পাঠাতে বললে আমি সে টাকাও পাঠাই। এরপর দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও ওয়াশ ব্লক ও কালভার্ট না পেয়ে এক পর্যায়ে নুনু মিয়ার কাছে গিয়ে টাকা ফেরত চাইলে তার ব্যক্তিগত সহকারী দবির মিয়া চলতি বছরের ২৯ জুন তার বাড়ি থেকে গিয়ে টাকা আনতে বলেন। ওই দিন দবির মিয়ার বাড়িতে গেলে তার মা সফুল বিবি দবির মিয়ার সাক্ষরিত ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর তারিখ উল্লেখ করা ইসলামী ব্যাংক লিমিটেড বিশ্বনাথ শাখার তার (দবির) নিজ নামীয় একাউন্টের ৩ লক্ষ ৮০ হাজার টাকার একটি চেক আমার হাতে তুলে দেন। ওই চেকের কথায় লিখা অংশ ওভার রাইটিং করা এবং প্রাপকের জায়গা সম্পূর্ণ খালি। বর্তমানে টাকা ফেরত চাইতে গেলেই অভিযুক্তরা আমাকে নানাভাবে হত্যার হুমকি এমনকি লাশ গুম করে ফেলার হুমকি দিয়ে আসছে বিধায় আমি কোনো উপায় না পেয়ে আদালতের আশ্রয় নিয়েছি।


ওয়াশ ব্লকের জায়গা পরিদর্শনকারী অভিযুক্ত সুহেল শিকদার জানান, ‘আমি ঠিকাদার হিসেবে ওই খানে গিয়ে ছিলাম। কোনো টাকা নিইনি। এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।’ 


অভিযোগের বিষয়ে জানতে উপজেলা চেয়ারম্যান নুনু মিয়া দৈনিক জৈন্তা বার্তা'কে জানান, 'এ মামলা ভিত্তিহীন। একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এরা বিভিন্ন সময় আওয়ামী লীগ ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। সামনেই জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনকে কেন্দ্র করে আমার ক্লিন ইমেজ নষ্ট করার জন্য চক্রান্ত করে এই মামলা দেওয়া হয়েছে। আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। বাড়ি ফিরে আমি অবশ্যই এই অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবো'।

এস.ডি



শীর্ষ সংবাদ:

বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার