ছবি: নিজস্ব
রাজনগরের কেন্দ্রীয় মসজিদের কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ জটিলতা শেষে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে ২১ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী এ কমিটি করা হয়। পদাধিকার বলে কমিটির সভাপতি হিসেবে রয়েছেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার।
সদস্যদের গোপন ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন উপজেলা জামায়াতের আমির আবুর রাইয়ান শাহীন।
এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি আব্দুল কাদির, সহ সভাপতি এম এ হাকিম বক্স (সুন্দর) ডা. নজরুল ইসলাম হারুন, সহ সাধারণ সম্পাদক- আজিজুল হক (রিপন), কোষাধ্যক্ষ মোহাম্মদ মামুনুর রশীদ বক্স, সহ কোষাধ্যক্ষ এ. কে. সিরাজুল হক মবিন, দপ্তর সম্পাদক- ফুয়াদ আহমদ মুরাদ।
জৈন্তাবার্তা / জারা




