বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যারা
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যারা

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৯/২০২৪ ১০:০৩:১৮ পূর্বাহ্ন

বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যারা

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর উপজেলা পর্যায়ে প্রাথমিকের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক বিলকিস পারভীন।

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন এমএইচএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার চৌধুরী। শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হয়েছেন খুটাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. নাজিম উদ্দিন, শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সুমি বেগম এবং গাজিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল ইসলাম শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন। 

এদিকে উপজেলার মধ্যে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মঙ্গলবার উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও ইউএনও নাজরাতুন নাঈম এবং সদস্য সচিব ও উপজেলা শিক্ষা অফিসার কেএম জোবায়ের আলম প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

‘এইচএসসি উত্তীর্ণদের উচ্চশিক্ষায় মনোনিবেশ করতে হবে’- আব্দুল কাইয়ুম চৌধুরী
দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপনে প্রস্তুতি সভা ও কার্যালয় উদ্বোধন
ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস