রাজনগর উপজেলা জামায়াতের গৃহনির্মাণ সামগ্রী বিতরণ
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

রাজনগর উপজেলা জামায়াতের গৃহনির্মাণ সামগ্রী বিতরণ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৯/২০২৪ ০৯:৪৮:৩০ পূর্বাহ্ন

রাজনগর উপজেলা জামায়াতের গৃহনির্মাণ সামগ্রী বিতরণ

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের রাজনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনগর উপজেলার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার বন্যার্ত ৪৮ পরিবারের মধ্যে গৃহ নির্মাণ সামগ্রী হিসেবে ৭২ বান্ডিল ঢেউটিন, ২৫০ টি পিলার, লোহা বিতরণ করা হয়।

শুক্রবার বিকালে রাজনগর সরকারী কলেজ মাঠে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা আমীর আবুর রাইয়ান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা ও সিলেট আঞ্চলিক টিম সদস্য সাবেক জেলা আমীর মু আব্দুল মান্নান ও জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান।

অন্যান্যের মধ্যে ছিলেন- উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য জাহাঙ্গীর আহমদ মুহিত ও মু আইয়ুব আলী, সদর ইউনিয়ন আমির দেলওয়ার হোসাইন বাবলু, টেংরা ইউনিয়ন সভাপতি মাওলানা মাহমুদুর রহমান, ফতেপুর ইউনিয়ন সভাপতি ডাঃ ফখরুল ইসলাম চৌধুরী, পাঁচগাও ইউনিয়ন সভাপতি হাফিজ আবুল কালাম, কামারচাক ইউনিয়ন সভাপতি সায়াদ আহমদ, মনসুরনগর ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম, সদর ইউনিয়ন সেক্রেটারী আব্দুর রউফ লিটন ও টেংরা ইউনিয়ন সেক্রেটারী মামুন আহমদ প্রমূখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

‘এইচএসসি উত্তীর্ণদের উচ্চশিক্ষায় মনোনিবেশ করতে হবে’- আব্দুল কাইয়ুম চৌধুরী
দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপনে প্রস্তুতি সভা ও কার্যালয় উদ্বোধন
ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস