রাজনগরে বন্যার্তদের মাঝে সাবেক ছাত্রদল ও যুবদলের অর্থ প্রদান
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

রাজনগরে বন্যার্তদের মাঝে সাবেক ছাত্রদল ও যুবদলের অর্থ প্রদান

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৯/২০২৪ ১০:০৭:২১ পূর্বাহ্ন

রাজনগরে বন্যার্তদের মাঝে সাবেক ছাত্রদল ও যুবদলের অর্থ প্রদান

ছবি: নিজস্ব


রাজনগরে ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ ও ও যুবদলের সম্মিলিত উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান দেয়া হয়েছে। শুক্রবার বিকাল ৩ টার সময় উপজেলা মাল্টিপারপাস হল রোমে আয়োজিত এক অনুষটানের মাধ্যমে তাদেরকে নগদ টাকা দেয়া হয়।

এছাড়াও জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জাকির হোসেন উজ্জলের পক্ষ থেকে রাজনগরের বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্থ পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

প্রবাস ও দেশের সাবেক ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজিজুল হক রিপন, জুয়েল খান, কামরুল উদ্দীন, দেলওয়ার হোসন খোকন, ইসমাইল হোসেন, ফুয়াদ আহমদ মুরাদ, সাকি হায়দরী, এনাম আহমেদ, তাছনিফ ফারদিন প্রমুখ।

উপজেলার বন্যার্ত ১০৮ জনের মধ্যে বিভিন্ন পরিমানে নগদ অর্থ প্রদান করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

‘এইচএসসি উত্তীর্ণদের উচ্চশিক্ষায় মনোনিবেশ করতে হবে’- আব্দুল কাইয়ুম চৌধুরী
দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপনে প্রস্তুতি সভা ও কার্যালয় উদ্বোধন
ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস