সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো চালকের
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩০ PM

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো চালকের

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩/০৮/২০২৩ ০৭:২৫:৪৩ AM

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো চালকের

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর এলাকায় কার্ভাডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোচালক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (২৩ আগস্ট) দুপুরের সদর উপজেলার দিরাই রাস্তা সংলগ্ন মদনপুর এলাকায়  এই দুর্ঘটনা ঘটে। এদুর্ঘটনায় ৫ যাত্রী আহত হন৷ এরমধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত ব্যক্তির নাম জিয়াউল ইসলাম (২৫)। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মরজাদ টেকেরবাড়ি গ্রামের শাবাজ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে মদনপুর এলাকায় সুনামগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে ছাতকগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান চালক। আহত হন সিএনজিতে থাকা আরও ৫ যাত্রী। স্থানীয়দের সহযোগিতায় তাদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ জিসান রহমান নাবিক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা গিয়ে ঘটনাস্থল থেকে সিএনজি অটোচালকের লাশ উদ্ধার করেছি৷

এম সি



শীর্ষ সংবাদ: