কুলাউড়ায় স্ত্রীর মৃ ত্যু র একদিন পর মা রা গেলেন স্বামী
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

কুলাউড়ায় স্ত্রীর মৃ ত্যু র একদিন পর মা রা গেলেন স্বামী

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৯/২০২৪ ০৬:২৪:০৮ পূর্বাহ্ন

কুলাউড়ায় স্ত্রীর মৃ ত্যু র একদিন পর মা রা গেলেন স্বামী

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় অসুস্থ স্ত্রী মারা যাওয়ার একদিন পরই মৃত্যুর কোলে ঢলে পড়লেন অসুস্থ স্বামী সর্বজন সুপরিচিত জাতীয় পার্টির নেতা মো. মবশ্বির আলী। দুজনই দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে স্বামী মবশ্বির আলী কুলাউড়ার চৌধুরী বাজারের নিজ বাড়িতে এবং তার স্ত্রী রাজনগর উপজেলায় শ্বশুরবাড়িতে শয্যাশায়ী ছিলেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে তার স্ত্রী রাজনগর উপজেলার পাঠানটুলায় শ্বশুরবাড়িতে মৃত্যুবরণ করেন। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে জানাজা শেষ করে বিকেলে তার কনিষ্ঠ ভাই হারুনুর রশিদের মৌলভীবাজারস্থ বাসায় চলে যান তিনি।

সেখানে থাকা অবস্থায় শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তিনি নিজেও মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাদের উভয়ের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মবশ্বির আলী জীবিত অবস্থায় জাতীয় পার্টির রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। এ ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।

মবশ্বির আলীর ভাই হারুনুর রশিদ জানান, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার চৌধুরী বাজার জিএস কতুব শাহ দাখিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

‘এইচএসসি উত্তীর্ণদের উচ্চশিক্ষায় মনোনিবেশ করতে হবে’- আব্দুল কাইয়ুম চৌধুরী
দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপনে প্রস্তুতি সভা ও কার্যালয় উদ্বোধন
ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস