মৌলভীবাজারে ১৬ বছর পর শিবিরের সাথী সমাবেশ
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ১৬ বছর পর শিবিরের সাথী সমাবেশ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৯/২০২৪ ০১:৪৬:১২ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ১৬ বছর পর শিবিরের সাথী সমাবেশ

ছবি নিজস্ব


দীর্ঘ ১৬ বছর পর মৌলভীবাজারে সাথী সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে শহরের বেঙ্গল কনভেনশন হলে অনুষ্ঠিত সমাবেশে অংশ নেন ছাত্রশিবিরের শহর, জেলা ও হবিগঞ্জ জেলার সাথীরা।

মৌলভীবাজার শহর শিবিরের সভাপতি তারেক আজিজের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক তৌহিদুল ইসলাম মিসবাহ, মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর কাজী মহসিন আহমেদ ও ছাত্রশিবিরের জেলা সভাপতি আলম হোসাইন।

সাথী সমাবেশে মৌলভীবাজার শহর, জেলা ও হবিগঞ্জ জেলার অন্তত ৯ শতাধিক সাথী মানের জনশক্তি অংশগ্রহণ করেন।

সমাবেশে ছাত্রশিবিরের সেক্রেটারি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

‘এইচএসসি উত্তীর্ণদের উচ্চশিক্ষায় মনোনিবেশ করতে হবে’- আব্দুল কাইয়ুম চৌধুরী
দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপনে প্রস্তুতি সভা ও কার্যালয় উদ্বোধন
ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস