খাদেম হিসেবে মানুষের পাশে থাকতে চায় জামায়াত: মহানগর আমীর
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

খাদেম হিসেবে মানুষের পাশে থাকতে চায় জামায়াত: মহানগর আমীর

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৯/২০২৪ ১০:৫০:২৭ পূর্বাহ্ন

খাদেম হিসেবে মানুষের পাশে থাকতে চায় জামায়াত: মহানগর আমীর

ছবি: নিজস্ব


বন্যা-খরায়, বিপদে-আপদে, দূর্যোগ-দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে জামায়াতের মূল লক্ষ্য। মানব সেবাকে ইবাদত মনে করেই মানুষের কল্যাণে হাঁটেঘাটে ছুঁটছে জামায়াত কর্মীরা। সবমিলিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাদেম হিসেবে মানুষের পাশে থাকতে চায়।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকালে কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন উপহার দেওয়ার সময় উপরোক্ত কথাগুলো বলেন সিলেট মহানগর জামায়াতের আমীর মো: ফখরুল ইসলাম।

জানা যায়,  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ও টিলাগাঁও ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় অসহায় দিনমজুর মানুষের কাঁচাঘর।  ক্ষতিগ্রস্ত এসব ঘর পুনঃনির্মাণের জন্য ৫২ টি পরিবারের মধ্যে (জনপ্রতি এক বান্ডিল করে) ঢেউটিন উপহার দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মানবিক এই উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য  ও সিলেট মহানগর জামায়াতের আমীর  মো: ফখরুল ইসলাম। বিশেষ অতিথির  বক্তব্য দেন মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ ইয়ামীর আলী, কুলাউড়া উপজেলা আমীর আব্দুল হামিদ খান, নায়েবে আমীর মো: জাকির হোসেন, আব্দুল মুনতাজিম ও উপজেলা মজলিশে শূরা সদস্য  রাজানুর রহিম ইফতেখার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত শিবিরের নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

‘এইচএসসি উত্তীর্ণদের উচ্চশিক্ষায় মনোনিবেশ করতে হবে’- আব্দুল কাইয়ুম চৌধুরী
দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপনে প্রস্তুতি সভা ও কার্যালয় উদ্বোধন
ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস