ছবি: নিজস্ব
৪ আগস্ট মৌলভীবাজার শহরের চৌমুহনা চত্বরে বৈষম্যবিরোধী ছাত্রবৃন্দের উপর হামলার মামলায় শ্রীমঙ্গল উপজেলার সাবেক চেয়ারম্যান ভানু লাল রায়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট হাজিরা দিতে এলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
মৌলভীবাজার কোর্ট পুলিশ পরিদর্শক শিবেন্দ্র চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেন।
জৈন্তাবার্তা / জারা




