শ্রীমঙ্গলে সাবেক মেয়রের বাসায় হা মলার অভিযোগে মা মলা
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে সাবেক মেয়রের বাসায় হা মলার অভিযোগে মা মলা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৯/২০২৪ ১২:২৬:২০ অপরাহ্ন

শ্রীমঙ্গলে সাবেক মেয়রের বাসায় হা মলার অভিযোগে মা মলা


মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসীন মিয়া মধুর বাসায় হামলার অভিযোগে ৩৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) মৌলভীবাজার আদালতে মেয়রের কর্মচারী ইউসুফ মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

২০২১ সালে পৌরসভার নির্বাচনী প্রচারণা চলাকালে সাবেক মেয়র ও বিএনপি নেতা মহসীন মিয়ার বাড়িতে হামলার ঘটনায় করা এই মামলায় জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে আসামি করা হয়েছে।

মামলায় আসামিরা হলেন- মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দ্বারিকা পাল মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, জেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফজলুর রহমান, যুবলীগ নেতা ও কমলগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জুয়েল আহমেদ,  শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ আলী, জহর তরফদার, এস কে দাশ সুমন, জেলা যুবলীগ সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন ও আকরামুল হক সোহাগসহ ৩৪ জন।

এই মামলার স্বাক্ষী হিসেবে রয়েছেন মো. মহসীন মিয়া মধু, মুরাদ হোসেন সুমন, মোশাররফ হোসেন রাজ, রুকন উজ জামান ও শাহাদাৎ হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালে শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে খেজুর গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে মহসীন মিয়া বিজয়ী হন। সেই সময়ে মহসীন মিয়ার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আওয়ামী লীগের নেতা সৈয়দ মনসুরুল হক, যিনি নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে প্রচার-প্রচারণা চলাকালীন সময়ে মহসীন মিয়ার সমর্থকদরে বিভিন্নভাবে ভয়-ভীতি ও হুমকি প্রদান করা হয়। এছাড়া আসামিরা শতাধিক মোটরসাইকেলযোগে মহসীন মিয়ার বাসার গেটের সামনে এসে রাস্তা ব্যারিকেড দিয়ে বাসা ঘেরাও করে উশৃঙ্খল আচরণসহ বিভিন্ন ধরণের স্লোগান দিয়ে গালিগালাজ করেন।

মামলায় উল্লেখিত ২নং আসামি জেলা পরিষদ চেয়ারম্যান এবং ৩নং আসামি মৌলভীবাজার পৌরসভার মেয়র ও ৪নং আসামি কমলগঞ্জ পৌরসভার মেয়র থাকা অবস্থায় এবং ৬ নং ও ১২নং আসামি সরকারি কর্মচারী থাকা স্বত্ত্বেও তারা প্রতিনিয়ত নির্বাচনী আইন লঙ্ঘন করে ১নং আসামির পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণাসহ ১নং স্বাক্ষীর কর্মী-সমর্থকগণকে হুমকি প্রদান করেন। ৬নং এবং ১২নং আসামি সরকারি কর্মচারী হয়েও সর্বদা নৌকা প্রতীকের পক্ষে সকল সরকারি কর্মচারীকে ভয়-ভীতিসহ চাকরি হারানোর হুমকি দিয়ে নির্বাচনকে প্রভাবিত করে প্রকাশ্যে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে মিছিল, সমাবেশ ইত্যাদি পালন করেন বলে মামলায় উল্লেখ করা হয়।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

‘এইচএসসি উত্তীর্ণদের উচ্চশিক্ষায় মনোনিবেশ করতে হবে’- আব্দুল কাইয়ুম চৌধুরী
দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপনে প্রস্তুতি সভা ও কার্যালয় উদ্বোধন
ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস