ছবি সংগৃহীত
মৌলভীবাজারের জুড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা সাহাব উদ্দিন সামছুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাহাব উদ্দিন সামছু উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে জুড়ী উপজেলার জনতা হার্ডওয়্যার ইলেকট্রিক অ্যান্ড স্যানিটারি নামে তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিরাজুল ইসলাম বলেন, ছাত্রলীগ নেতা সামছুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
জৈন্তা বার্তা / আরআর




