মৌলভীবাজার জেলা প্রশাসকের সাথে মতবিনিময় ও আলোচনা সভা
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

মৌলভীবাজার জেলা প্রশাসকের সাথে মতবিনিময় ও আলোচনা সভা

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৯/২০২৪ ০৯:৩৬:৪৯ পূর্বাহ্ন

মৌলভীবাজার জেলা প্রশাসকের সাথে মতবিনিময় ও আলোচনা সভা

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার জনগণদের সাথে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে শহরের মহসিন অডিটোরিয়াম এর সভাকক্ষে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মৌলভীবাজার জেলার নবাগত জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব এর সভাপতিত্বে উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন, শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, উপজেলা বিএনপির সভাপতি নুরে আলম সিদ্দিকী, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি হাজী মো. কামাল হোসেন, বিশিষ্ট চিকিৎসক ডা. সত্যকাম চক্রবর্তী, ৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুদু মিয়া,  উপজেলা জামাতে ইসলামের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কামরুল, সাংবাদিক ইসমাইল মাহমুদ, বিকুল চক্রবর্তী, আব্দুস শুকুর, এহসান বিন মুজাহির  প্রমুখ।

এছাড়া মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দিন বিশ্বাস, বিএনপি নেতা আতিকুর রহমান জরিপ, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য মশিউর রহমান রিপন, হেলেনা চৌধুরী সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় অবৈধ বালু উত্তোলন, বিভিন্ন রিসোর্টে অনৈতিক কার্যকলাপ, শহরের যানজট নিরসন, দুর্গাপূজা চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পর্যটন শিল্পের সমৃদ্ধি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

‘এইচএসসি উত্তীর্ণদের উচ্চশিক্ষায় মনোনিবেশ করতে হবে’- আব্দুল কাইয়ুম চৌধুরী
দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপনে প্রস্তুতি সভা ও কার্যালয় উদ্বোধন
ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস