ছবি : রাজনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন অতিথিরা
পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়া ঈদে মীলাদুন্নবী (সা:) বাস্তবায়ন কমিটির উদ্যেগে রাজনগর উপজেলায় মুবারক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে যোহরের পূর্ব পর্যন্ত অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, প্রধান বক্তার বক্তব্য রাখেন, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার।
সভায় র্যালী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাজী সোহেল আহমদ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আলী হুসাইন মিতুল এর পরিচালনায় র্যালী পূর্ব আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো. আলী রাব্বি রতন, বক্তব্য রাখেন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা রিয়াজ উদ্দিন, মাওলানা আব্দুর রব, হাফিজ শাহনেওয়াজ, র্যালী বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক সাহেদ আহমদ এর স্বাগত বক্তব্যের সুচিতে র্যালী পূর্ব আলোচনায় উপস্থিত ছিলেন , হাজী মতছির আলী, মো. নিলুর রহমান, মাওলানা জাকির হুসাইন, মাওলানা রাহেল আহমদ, হাফিজ ফরহাদ আহমদ, মাওলানা গৌছুজ্জামান, হাফিজ মামুন আহমদ, মাওলানা হাসান আহমদ, কামরুল ইসলাম শাহান, মাওলানা সাব্বির আহমদ, মো. ফারুক আহমদ, জহিরুল ইসলাম, আলী হোসেন, আবু সালেহ শিপু, মো. আবেদ আলী,মুহিবুর রহমান কাওছার, সাইদুল ইসলাম, হাফিজ সালমান আহমদ, মাজহারুল ইসলাম শাহান, নাজির মোহাম্মদ মঈনুদ্দিন, হাবিবুল ইসলাম রাজু, মুজাহিদুল ইসলাম,জুনেল আহমদ, আবুল কালাম খান, মোহাম্মদ আলী, সালমান শাহ্, রুমন তালুকদার, প্রমূখ।
এরপর বাদ যোহর রাজনগর এম সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণ হতে হাজার হাজার আশিকানে রাসুল (সা:) ও ছাত্র জনতাকে নিয়ে রাসুলুল্লাহ (সা:) এর শানে কালজয়ী বিভিন্ন নাত গেয়ে মুবারক র্যালীটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টেংরা বাজার হজরত সর্দার শাহ (র:) এর মাজার যিয়ারত ও দু’আর মধ্য দিয়ে শেষ হয় র্যালী।
শান্তিপূর্নভাবে র্যালিটি সমাপ্ত করতে পেরে ঈদে মীলাদুন্নবী (সা:) বাস্তবায়ন কমিটি, সর্বস্তরের ছাত্র জনতা, প্রশাসন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া কর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।
জৈন্তাবার্তা / এনআর




