মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টায় স্থানীয় একটি রেস্তোরাঁয় পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ঈমান উদ্দিন রাজ, সদস্য সুজন আরিয়ান ও ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শেখ ইব্রাহীমের প্রবাস গমন উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তানজীল হাসান খাঁনের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম আতিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাওসার আহমেদ নিপার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুব-বিষয়ক সম্পাদক, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত বাবলু।
এছাড়া বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক মুক্তার হোসেন, জেলা ছাত্রদলের সদস্য সালমান হোসাইন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা সাইফুর রহমান, জুয়েল আহমেদ, কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান ও ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাব্বি।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে তিন নেতাকে সম্মাননা স্মারক প্রদান করেন উপস্থিত নেতৃবৃন্দ।
জৈন্তা বার্তা / আরআর




