কমলগঞ্জে হা ম লা চালিয়ে প্রতিপক্ষের বসতঘর ভা ঙ চু র
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

পূর্ব বিরোধের জের

কমলগঞ্জে হা ম লা চালিয়ে প্রতিপক্ষের বসতঘর ভা ঙ চু র

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৯/২০২৪ ০৭:১৭:২৪ পূর্বাহ্ন

কমলগঞ্জে হা ম লা চালিয়ে প্রতিপক্ষের বসতঘর ভা ঙ চু র

ছবি: নিজস্ব


পূর্ব বিরোধের জের ধরে কমলগঞ্জ উপজেলার পতনঊষারে দলবল নিয়ে সশস্ত্র হামলা চালিয়ে প্রতিপক্ষের বসতঘর ভাঙ্গচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২ ঘটিকায় শহীদনগর বাজারের অদূরে নয়বাজার-চৈত্রঘাট সড়ক সংলগ্ন সিদ্দেক মিয়ার বসতবাড়ি ভাঙ্গচুর করা হয়। এসময় বাড়ির মালিক সিদ্দেক মিয়া আহত হন।

জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে পতনঊষারের স্থানীয় একটি মহল দলবল ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে রোববার দুপুরে মিছিল সহকালে সিদ্দেক মিয়ার বসতবাড়িতে হামলা চালায়। এসময় টিনসেডের ঘরে ব্যাপক ভাঙ্গচুর ও ভেতরে থাকায় জিনিসপত্র ভাঙ্গচুর ও তছনছ করা হয়। ঘরের মূল্যবান জিনিসপত্র ভাঙ্গচুর হওয়ায় ব্যাপক ক্ষতিসাধিত হয়।

অভিযোগ করে সিদ্দেক মিয়া বলেন, পূর্বের একটা বিরোধকে কেন্দ্র করে পতনঊষার ইউনিয়নের বর্তমান সিরাজ খাঁন ও তার ভাই আনোয়ার খানসহ প্রায় ২০ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল আমার ভাড়াটিয়া ঘরে অতর্কিতে হামলা চালায়। চায়নিজ কুড়াল, ধারালো দা, লোহার রডসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে ঘর নিশ্চিহ্ন করে এবং ঘরের ভেতরে থাকা ফ্রিজসহ মূল্যবান জিনিসপত্র ভাঙ্গচুর ও লুটপাট করে নিয়ে যায়। এসময় তারা আমাকেও বেদম মারধোরে আহত করে। এতে প্রায় সাত থেকে আট লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। তিনি আরও বলেন, পূর্ব থেকেই এমন সংবাদ পেয়ে আমি থানায় আগেই লিখিত অভিযোগ দিয়ে রেখেছি। সাথে সাথে পুলিশকেও অবহিত করেছি। এঘটনায় চিকিৎসা গ্রহণ করে থানায় লিখিত অভিযোগ দেয়া হবে বলে তিনি মন্তব্য করেন।

অভিযোগের বিষয়ে পতনঊষার ইউপি সদস্য সিরাজ খাঁন বলেন, ‘এখানে আমার বা আমার ভাইয়ের কোনো সম্পৃক্ততা নেই। সকালে আমার বাড়ি থেকে আসার পথে দেখলাম ছাত্ররা ও বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানিয়েছে। ভাঙ্গচুর করার বিষয়টি জানা নেই। তিনি বলেন সকাল থেকেই আমি ইউনিয়ন পরিষদে সমন্নয় মিটিংয়ে। আবার বিকাল থেকে ইউএনও স্যার এর মিটিংয়ে। তাহলে আমি এখানে কিভাবে ভাংচুর করবো।’

পতনউষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, ‘ইউপি সদস্যের সম্পৃক্ততা আমার ঠিক জানা নেই। তবে ক্ষতিগ্রস্ত ঘর দেখতে সরেজমিনে যাচ্ছি।’

এব্যাপারে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) শামীম আকনজি বলেন, ‘মৌখিকভাবে অভিযোগ শুনেছি। থানায় লিখিত অভিযোগ দেয়া হলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

‘এইচএসসি উত্তীর্ণদের উচ্চশিক্ষায় মনোনিবেশ করতে হবে’- আব্দুল কাইয়ুম চৌধুরী
দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপনে প্রস্তুতি সভা ও কার্যালয় উদ্বোধন
ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস