সুলতান মনসুরের ফাঁ সির দাবীতে কুলাউড়ায় বিএনপির মিছিল
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

সুলতান মনসুরের ফাঁ সির দাবীতে কুলাউড়ায় বিএনপির মিছিল

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৯/২০২৪ ১০:৫১:৪২ পূর্বাহ্ন

সুলতান মনসুরের ফাঁ সির দাবীতে কুলাউড়ায় বিএনপির মিছিল

ছবি: নিজস্ব


মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সাবেক সংসদ সদস্য, ডাকসুর ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ গ্রেফতার হওয়ায় কুলাউড়া বিএনপির পক্ষ থেকে আনন্দ মিছিল বের হয়েছে।

উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতা কর্মী ৩০ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যা ৭টায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে এক বিশাল আনন্দ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে। এসময় বিএনপির নেতাকর্মীরা যুবদল নেতা শামীম মোল্লাকে হত্যার ঘটনায় সুলতান মনসুরের ফাঁসির দাবী জানিয়ে স্লোগান দেন। এবং সুলতান মনসুরের দুসরদের আইনের আওতায় আনার দাবী তুলেন।

মিছিল শেষে চৌমুহনী চত্বরে পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএপির সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী,সহ-সভাপতি আজিজুর রহমান মনির, আব্দুল জলিল জামাল, সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, যুগ্ম সম্পাদক মইনুল হক বকুল,  সাংগঠনিক সম্পাদক  আব্দুল মুক্তাদির মুক্তার, দেলোয়ার হোসেন 

দপ্তর সম্পাদক মোহিতুর রহমান মুহিত, শ্রম বিষয়ক সম্পাদক মো : মোক্তার, ছাত্র বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম  রাজু প্রমূখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

‘এইচএসসি উত্তীর্ণদের উচ্চশিক্ষায় মনোনিবেশ করতে হবে’- আব্দুল কাইয়ুম চৌধুরী
দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপনে প্রস্তুতি সভা ও কার্যালয় উদ্বোধন
ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস