ভারতে মহনবী (সাঃ) কে কটুক্তি'র প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

ভারতে মহনবী (সাঃ) কে কটুক্তি'র প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/১০/২০২৪ ০৯:৫২:৩৯ পূর্বাহ্ন

ভারতে মহনবী (সাঃ) কে কটুক্তি'র প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ছবি : ফাইল ফটো


 মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে ভারতীয় পুরোহিত ও বিজেপি নেতা নিতেশ রানের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে হবিগঞ্জের মাধবপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে মাধবপুর, বিজয়নগর সুন্নী ঐক্য পরিষদ ও মাধবপুর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের  আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা ‘বিশ্বনবীর অপমান-মানবে না মুসলমান’, ‘নারায়ে তাকবির-আল্লাহু আকবার’, ‘তেরা মেরা রিশতা কেয়া-লা ইলাহা ইল্লাল্লাহ’, ‘ভারতের দালালেরা-হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দেন। বক্তারা আরও বলেন আমরা আমাদের নবী (সা.) কে সব থেকে বেশি ভালোবাসি। তার অপমান আমরা সহ্য করবো না। কেয়ামতের দিন আমাদের বাবা মা’রাও ইয়া নফসি ইয়া নফসি বলবেন। শুধু রাসুল (সা.) বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমরা সেই নবির কোনো অপমান সহ্য করবো না।

বিক্ষোভ সমাবেশ শেষে ধর্মপ্রাণ মুসলমানেরা  বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে মিছিলটি শেষ হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ধর্মীয় উৎসব আয়োজনে সব সম্প্রদায়ের পাশে থাকবে সিটি করপোরেশন: প্রশাসক
নির্বাচন সামনে রেখে ‘অপারেশন ক্লিনহার্ট’ অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনগরে পাঁচ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, দু/র্ভোগে ১২ গ্রামের মানুষ
মাধবপুরে সরকারি গাছ কা/টার অ/ভিযোগ অধ্যক্ষের বি/রুদ্ধে
সিলেটে হা/মের প্র/কোপে হাসপাতালে আরও শতাধিক
সবাইকে কাঁদিয়ে চলে গেছে খুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ
সালাহউদ্দিন আহমেদের জানাজায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান
দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়াচ্ছে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধা/ক্কায় প্রা/ণ গেল কিশোরের
সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু