বড়লেখায় নিসচার মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

বড়লেখায় নিসচার মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০২/১০/২০২৪ ১২:৩৫:৪৩ অপরাহ্ন

বড়লেখায় নিসচার মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

ছবি: বড়লেখায় নিসচার মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।


‘ছাত্র ‌জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার' সরকার নির্ধারিত এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে অক্টোবর মাসব্যাপী সচেতনতা মূলক বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে পথসভা ও সচেতনতা মূলক লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। 

নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি ও উদযাপন কমিটির আহবায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির সদস্য সচিব মো. জমির উদ্দিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জুড়ী টিএন খানম সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস। বিশেষ অতিথির বক্তব্য দেন মোহাম্মদীয়া ফাজিল ডিগ্রি মাদরাসার ইংরেজি বিভাগের প্রভাষক ও নিসচা পৃষ্টপোষক তারেক আহমদ, ট্রাফিক পুলিশ হাদিকুল ইসলাম, নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ, যুগ্ম সদস্য সচিব শাহাব উদ্দিন, কার্যকরী সদস্য এহসান আহমদ, সাহেদ আহমদ পাবেল, মিরাজুল ইসলাম, নিরঞ্জন দেবনাথ প্রমুখ। 

উল্লেখ্য, ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে প্রতিবারের মতো এবারো নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ৩০ অক্টোবর পর্যন্ত ২১ দফা নিয়ে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস
কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪