লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৯৫
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২০ PM

লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৯৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১০/২০২৪ ১১:১৬:৫০ AM

লেবাননে ইসরায়েলের  হামলায় নিহত ৯৫

ছবি : ফাইল ফটো


লেবাননে অতর্কিত হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৯৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৭২ জন। 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গত দুই সপ্তাহে লেবাননে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। 

এদিকে মঙ্গলবার থেকে লেবাননের দক্ষিণে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, লেবাননের দক্ষিণাঞ্চলে সীমান্ত এলাকায় ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর লক্ষ্যবস্তুকে নিশানা করে স্থল অভিযান শুরু হয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের সীমান্ত-সংলগ্ন গ্রামগুলোয় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে কয়েক ঘণ্টা আগে বিমান হামলা চালানো হয়েছে। বিমান বাহিনী ও গোলন্দাজ বাহিনী এই অভিযানে স্থলবাহিনীকে সহায়তা করছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি রাজনৈতিক নেতাদের অনুমোদনের পরপরই লেবাননে স্থল অভিযান শুরু করে দেশটির সামরিক বাহিনী। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন
জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির