কুলাউড়ায় বিএনপির মিছিল সুলতান মনসুরের ফাঁসির দাবি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

কুলাউড়ায় বিএনপির মিছিল সুলতান মনসুরের ফাঁসির দাবি

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০২/১০/২০২৪ ১২:১৭:০৩ অপরাহ্ন

 কুলাউড়ায় বিএনপির মিছিল সুলতান মনসুরের ফাঁসির দাবি

ছবি:সংগৃহীত


মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সাবেক সংসদ সদস্য, ডাকসুর ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ গ্রেপ্তার হওয়ায় কুলাউড়া বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী সোমবার সন্ধ্যা ৭টায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে বিশাল আনন্দ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করেন। 

এসময় বিএনপির নেতাকর্মীরা যুবদল নেতা শামীম মোল্লাকে হত্যার ঘটনায় সুলতান মনসুরের ফাঁসির দাবি জানিয়ে স্লোগান দেন। এবং সুলতান মনসুরের দুসরদের আইনের আওতায় আনার দাবি তুলেন। মিছিল শেষে চৌমুহনী চত্বরে পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএপির সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সহ-সভাপতি আজিজুর রহমান মনির, আব্দুল জলিল জামাল, সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, যুগ্ম সম্পাদক মইনুল হক বকুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মুক্তার, দেলোয়ার হোসেন দপ্তর সম্পাদক মোহিতুর রহমান মুহিত, শ্রম বিষয়ক সম্পাদক মো. মোক্তার, ছাত্র বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম রাজু প্রমুখ। 


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস
কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪