শ্রীমঙ্গলে অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

শ্রীমঙ্গলে অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০২/১০/২০২৪ ১২:৫০:০৩ অপরাহ্ন

শ্রীমঙ্গলে অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা

ছবি নিজস্ব


সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই- এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অহিংস দিবস পালিত হয়েছে।

বুধবার (২ অক্টোবর) সকাল ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গল এর উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বিশ্ব থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, অসহিষ্ণুতা ও রক্তপাত বন্ধে বিশ্ববাসীকে সচেতন করতে প্রতিবছর ২ অক্টোবর বিশ্ব অহিংস দিবস পালন করা হয়। 

অহিংস দিবস উপলক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) কো-অর্ডিনেটর সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য হেলেনা চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সহ সভাপতি শামীম আহমেদ, ফারিয়ার সভাপতি দেবব্রত দত্ত হাবুল, পিএফজির অ্যাম্বাসেডর কাজী আসমা, সদস্য মকসুদুর রহমান প্রমুখ।

উপস্থিত ছিলেন সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, সংবাদিক নান্টু রায়, ঝলক দত্ত, পিএফজির অ্যাম্বাসেডর জহির আহমদ শামীম, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর চৌধুরী সিরাজাম মনিরা, পিএফজির সদস্য ছায়ফুর রহমান, নূর মোহাম্মদ সাগর, জুয়েল আহমদ, প্রবীর সিংহ, হাঙ্গার প্রজেক্টের ইয়ুথ পিস অ্যাম্বাসেডর ও  টিআইবির ইয়েস সদস্য তোফায়েল আহমেদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস
কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪