অবিলম্বে যু দ্ধবিরতির আহ্বান বিশ্বনেতাদের
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২০ PM

অবিলম্বে যু দ্ধবিরতির আহ্বান বিশ্বনেতাদের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২/১০/২০২৪ ০২:০৯:৩৯ AM

অবিলম্বে যু দ্ধবিরতির আহ্বান বিশ্বনেতাদের

ছবি সংগৃহীত


লেবাননে ইসরায়েলি সেনাদের স্থল হামলা শুরুর পর সব দেশই সংঘাত বন্ধের আহ্বান জানাচ্ছে। পাশাপাশি সতর্ক করে বলছে, এই সংঘাত যদি পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে তাহলে তার পরিণতি হবে ভয়াবহ।

লেবানন সংঘাত যাতে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক যুদ্ধে রূপ না নেয়, সে জন্য অবিলম্বে যুদ্ধবিরতি ও বিবদমান সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে জাপান। এদিকে রাশিয়া সতর্ক করে বলেছে, সংঘাতের পরিসর বাড়ছে। এতে মধ্যপ্রাচ্য আরও অস্থিতিশীল হয়ে উঠবে এবং উত্তেজনা বাড়বে।

লেবাননে স্থল হামলা থেকে ইসরায়েলকে সরে আসার দাবি জানিয়েছে স্পেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েল যদি স্থল হামলা বন্ধ না করে তাহলে পুরো মধ্যপ্রাচ্যে এই সংঘাত ছড়িয়ে পড়বে।

শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭-এর বর্তমান প্রেসিডেন্ট ইতালির পক্ষ থেকেও সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়েছে। দেশটি জানিয়েছে, সংঘাত প্রশমনের লক্ষ্যে কাজ করছে রোম। সংঘাত অবিলম্বে বন্ধ হবে বলে আশা প্রকাশ করেছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর নবনির্বাচিত প্রধান মার্ক রুট্টে। তিনি বলেছেন, লেবাননের চলমান ঘটনাপ্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করছেন তিনি। তার আশা যত দ্রুত সম্ভব এই সংঘাত থেমে যাবে।

মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধ শুরুর বিষয়ে সতর্ক করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। তিনি বলেছেন, আঞ্চলিক যুদ্ধ হলে তার চড়া মূল্য দিতে হবে। উত্তেজনা প্রশমনে লন্ডনের পক্ষ থেকে ইরানের সঙ্গে আলোচনার চেষ্টা চালানো হচ্ছে। তবে ইসরায়েলের সঙ্গে লন্ডনের কোনো যোগাযোগ হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন
জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির