হি*জবুল্লাহর অতর্কিত হা ম লা, ২ ইস*রায়েলি সেনা নি হ ত, আ হ ত ১৮
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২১ PM

হি*জবুল্লাহর অতর্কিত হা ম লা, ২ ইস*রায়েলি সেনা নি হ ত, আ হ ত ১৮

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১০/২০২৪ ০৫:০৬:৪৭ AM

হি*জবুল্লাহর অতর্কিত হা ম লা, ২ ইস*রায়েলি সেনা নি হ ত, আ হ ত ১৮

ছবি: সংগৃহীত


লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধাদের অতর্কিত হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত এবং অন্তত ১৮ সেনা আহত হয়েছে। বুধবার (২ অক্টোবর) সকালে সীমান্তবর্তী শহর ওদাইসেতে দখলদার ইসরায়েলের সেনাদের টার্গেট করে হিজবুল্লাহ। আহত ও নিহত এসব সেনা হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করতে লেবাননে প্রবেশের চেষ্টা চালিয়েছিল।

গতকাল মঙ্গলবার লেবাননে প্রথম স্থল হামলা চালানোর ঘোষণা দেয় ইসরায়েল। তবে আজ বুধবার হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে প্রথম মুখোমুখি সংঘর্ষ হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরায়েল জানে লেবাননে তাদের স্থল হামলা খুবই চ্যালেঞ্জিং হবে। ফিলিস্তিনের গাজায় তারা সহজে ঢুকে পড়তে পারলেও; লেবাননের ভেতরে প্রবেশ করতে তাদের সেনাদের বেগ পেতে হবে।

কারণ হিজবুল্লাহর যোদ্ধাদের তৈরিই করা হয়েছে এমন স্থল হামলার জন্য। তারা এক্ষেত্রে বেশ প্রশিক্ষিত। এছাড়া হিজবুল্লাহর এসব যোদ্ধার সরাসরি যুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা আছে। তারা সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের হয়ে সুন্নি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করেছে।

আলজাজিরা জানিয়েছে, ওদাইসেতে ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহ যে অতর্কিত হামলা চালিয়েছে এটিকে তাদের একটি বিজয় হিসেবে ধরা হচ্ছে। কারণ এই হামলার পর ইসরায়েলি বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। অথচ শহরটিতে প্রবেশের আগে সেখানে ব্যাপক কামান হামলা চালিয়েছিল তারা।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন
জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির