কুলাউড়ায় নানা আয়োজনে মহালয়া উদযাপন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

কুলাউড়ায় নানা আয়োজনে মহালয়া উদযাপন

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০২/১০/২০২৪ ০৫:২৪:৩৭ পূর্বাহ্ন

কুলাউড়ায় নানা আয়োজনে মহালয়া উদযাপন

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় চণ্ডীপাঠ ও আগমনী গান পরিবেশনের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে শুরু হয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

আজ বুধবার (২ অক্টোবর) সকালে পৌর শহরের ড. রজত কান্তি ভট্টাচার্য্যের বাসগৃহ প্রাঙ্গণে চৈতালীর পূজামণ্ডপে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এ মহালয়া উদযাপিত হয়।

পূজা কমিটির সভাপতি ডা. শিবনাথ ভট্টাচার্য জানান, কুলাউড়ার চৈতালী সংঘের উদ্যোগে এবার দ্বিতীয়বারের মতো এই মহালয়া উদযাপিত হলো। কুলাউড়ায় একমাত্র চৈতালী সংঘই মহালয়া উপলক্ষ্যে অনুষ্ঠান আয়োজন করে থাকে।

তিনি জানান, সূর্যোদয়ের পর সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শ্রীশ্রীচণ্ডীপাঠ ও শঙ্খধ্বনির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত শিশুকিশোরদের সংগীত ও নৃত্যের মাধ্যমে দূর্গাপূজার আনুষ্ঠানিক সূচনা হয়।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস
কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪