মাধবপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

মাধবপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/১০/২০২৪ ০৬:৫৮:৪৬ পূর্বাহ্ন

মাধবপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ছবি : ফাইল ফটো


সাবেক অর্থমন্ত্রীর ছেলে রেজা কিবরিয়া বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট) জিকে গউচ কে কটুক্তির প্রতিবাদে হবিগঞ্জের মাধবপুর পৌর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও উপজেলা বিএনপি সহ অঙ্গসংগঠন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।

আজ বুধবার (২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ করে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত বিএনপির নেতাকর্মী বক্তৃতায় বলেন, হবিগঞ্জ পৌরসভার সাবেক ৩ বারের নির্বাচিত মেয়র ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট) এর জননেতা আলহাজ্ব জিকে গউচ কে নিয়ে রেজা কিবরিয়ার কটুক্তি মূলক বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে রেজা কিবরিয়া প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ও কটুক্তি মূলক বক্তব্য প্রত্যাহার করতে হবে। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল