নবীগঞ্জে চার ডাকাত গ্রে ফ তা র, গরু ও গাড়ীসহ মালামাল উদ্ধার
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

নবীগঞ্জে চার ডাকাত গ্রে ফ তা র, গরু ও গাড়ীসহ মালামাল উদ্ধার

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/১০/২০২৪ ০৮:২৭:০৫ পূর্বাহ্ন

নবীগঞ্জে চার ডাকাত গ্রে ফ তা র, গরু ও গাড়ীসহ মালামাল উদ্ধার

ছবি: নিজস্ব


ডাকতি হয়ে যাওয়া ৩৯ চোরাই গরু উদ্ধার ও চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাক গাড়ি এবং নোহা গাড়ী উদ্ধার-সহ চার জনকে আটক করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার ( ০১ অক্টোবর) রাত ১১.৩৫ ঘটিকার সময় ১০ নং দেবপাড়া ইউনিয়নস্থ টোলপ্লাজার সামনে গোপলারবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩৯ চোরাই গরু ও চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাক গাড়ি ও নোহা গাড়ী উদ্ধার-সহ চার জনকে আটক করা হয়েছে।

আটককৃত চার জন হলেন, মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর ব্রাম্মন গ্রামের মৃত আজমান আলীর ছেলে মোঃ সৈয়দুর রহমান (৩০), সিলেট জেলার উসমানীনগর থানার সৈয়দপুর গ্রামের জফির মিয়ার পুত্র মো. শামসুদ্দিন( ২৯), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পারকুল গ্রামের মো.নরুল মিয়ার ছেলে মো. উজ্জল হোসেন (২১), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পারকুল গ্রামের ইসলাম উদ্দিন এর ছেলে মো. রেফু মিয়া(২৪) কে আটক করেছে নবীগঞ্জ থানা পুলিশ। 

নবীগঞ্জ থানা সুত্রে জানা যায়,মঙ্গলবার ( ০১ অক্টোবর) রাতে নবীগঞ্জ থানাধীন ০৫ নং আউশকান্দি ইউনিয়নের অন্তর্গত মডেল বাজার সংলগ্ন ব্রীজের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর অজ্ঞাতনামা ১২/১৩ জন ডাকাত বাদীর বিভিন্ন রংয়ের ৩৯ (উনচল্লিশ) টি ডেকা বাছুর ও একটি ট্রাক গাড়ী, বিভিন্ন কোম্পানীর মোবাইল ফোন ০৫টি এবং নগদ- দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়। এই ঘটনায় মোঃ এনায়েতুল এনাতুল বেপারী (৩৮) বাদী হয়ে নবীগঞ্জ থানায় ১০ জন কে আসামী করে মামলা করেন।

তারা হলেন, মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর ব্রাম্মন গ্রামের মৃত আজমান আলীর ছেলে মোঃ সৈয়দুর রহমান (৩০), সিলেট জেলার উসমানীনগর থানার সৈয়দপুর গ্রামের জফির মিয়ার পুত্র মো. শামসুদ্দিন( ২৯), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পারকুল গ্রামের মো.নরুল মিয়ার ছেলে মো. উজ্জল হোসেন (২১), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পারকুল গ্রামের ইসলাম উদ্দিন এর ছেলে মো. রেফু মিয়া(২৪), সিলেট জেলার ঘোয়াইঘাট উপজেলার শালুটিকর গ্রামের মৃত আব্দুল করিম এর ছেলে রাসেল আহমেদ, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের দিনারপুর গ্রামের সোহেল মিয়া, নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের আলাউদ্দিন এর পুত্র আবু বকর (৩০), মো.সাধু (২৪), আরমান (২৫), মিলন (২৭)।  গ্রেফতারকৃত আসামীদের হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন তিনি বলেন, গ্রেফতারকৃত আসামীরা সকলেই ডাকাত চক্রের সদস্য। আসামীরা ডাকাতির ঘটনার কথা স্বীকার করেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল