ছবি : ফাইল ফটো
আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষ্যে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর মৌলভীবাজার কো অর্ডিনেটর খালেদ চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদস্য সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম শেফুল, এডভোকেট মোশতাক আহমদ, মো, মাহমুদর রহমান, রুহেল চৌধুরী,আনোয়ার হোসেন দুলাল, বেলায়ত আলী খাঁন জুয়েল, এম মুহিবুর রহমান মুহিব, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক মো: মাহবুবুর রহমান রাহেল, সুলতানা আক্তার, শাহজাদী বেগম, তাপস ঘোষ, রিংকু চক্রবর্তী প্রমুখ।
বিশ্ব থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, অসহিষ্ণুতা ও রক্তপাত বন্ধে বিশ্ববাসীকে সচেতন করতে প্রতিবছর ২ অক্টোবর বিশ্ব অহিংস দিবস পালন করা হয়।
জৈন্তাবার্তা / রহমান




