বিদ্যুতের তারে প্রাণ গেলো দুজনের
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

বিদ্যুতের তারে প্রাণ গেলো দুজনের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১০/২০২৪ ১০:৫০:৫২ পূর্বাহ্ন

বিদ্যুতের তারে প্রাণ গেলো দুজনের

প্রতীকী ছবি


হবিগঞ্জের লাখাইয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ছিড়া তারের সাথে জড়িয়ে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ভরপূর্ণি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃতরা হলেন, হাজী রহমত আলীর পুত্র জমসেদ মিয়া এবং হাজী দুদু মিয়ার পুত্র ফরহাদ মিয়া। 

জানা যায়, সন্ধায় পর হাওড় থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন ফরহাদ মিয়া ও জমসেদ মিয়া নামে ওই দুই ব্যক্তি। পথিমধ্যে গ্রামের ভেতরে পৌছলে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত শুরু হয়। এসময় আকস্মিকভাবে বিদ্যুতের ছেড়া তারের সাথে জড়িয়ে পড়ে তারা। এতে তারা বিদ্যুতায়িত হয়ে আহত হয়। 

পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

লাখাই থানার (ওসি) বন্দে আলী মিয়া দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল