হবিগঞ্জে গ্রে প্তার আওয়ামী লীগ নেতা শঙ্খ শুভ্র রায়
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

হবিগঞ্জে গ্রে প্তার আওয়ামী লীগ নেতা শঙ্খ শুভ্র রায়

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১০/২০২৪ ০১:১২:২১ পূর্বাহ্ন

হবিগঞ্জে গ্রে প্তার আওয়ামী লীগ নেতা শঙ্খ শুভ্র রায়

ছবি সংগৃহীত


হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শঙ্খ শুভ্র রায়কে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় শায়েস্তাগঞ্জের দেউন্দি রোড থেকে তাকে আটক করেছে। পরে রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করলে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, শঙ্খ শুভ্র রায় বুধবার বিকেলে শায়েস্তাগঞ্জের দেউন্দি রোডে (ফারদিন-মারদিন রেস্টুরেন্টের পাশে) অবস্থান করছিলেন। র‌্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা সেখান থেকে তাকে আটক করেছেন। সন্ধ্যায় থানায় হস্তান্তরের পর রাতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২ ও ৪ আগস্ট হবিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় শঙ্খ শুভ্র রায় আসামি।

ওসি আরও জানান, বৃহস্পতিবার (৩ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হবে এবং সাতদিনের রিমান্ড আবেদন করা হবে।

শঙ্খ শুভ্র রায় হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল