যাত্রীবাহী নৌকা ডুবে নি খোঁজ অন্তত ১০০
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

যাত্রীবাহী নৌকা ডুবে নি খোঁজ অন্তত ১০০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩/১০/২০২৪ ০২:০৩:৪৩ পূর্বাহ্ন

যাত্রীবাহী নৌকা ডুবে নি খোঁজ অন্তত ১০০

ছবি সংগৃহীত


পশ্চিম আফ্রিকার বৃহত্তম দেশ নাইজেরিয়ায় নৌকা ডুবে নিখোঁজ হয়েছেন অন্তত ১০০ জন। স্থানীয় সময় বুধবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঘটেছে এ ঘটনা।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় প্রশাসনসূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় মকওয়া রাজ্যের নাইজার নদী পাড়ি দেওয়ার সময় ডুবে গেছে যাত্রীবাহী সেই নৌকাটি। স্থানীয়ভাবে তৈরি কাঠের তৈরি সেই নৌকার যাত্রী ধারনের ক্ষমতা যেখানে ছিল ১০০ জন, সেখানে নৌকার মাঝি ও তার সহকারীরা প্রায় ৩০০ যাত্রী তুলেছিলেন। অতিরিক্ত যাত্রীর চাপে মাঝনদীতে যাওয়ার পর পরই ডুবে গেছে নৌকাটি।

মকওয়ার রাজ্যের মুন্ডি জেলা থেকে গিবাজিবো জেলার দিকে যাচ্ছিল নৌকাটি। যাত্রীদের অধিকাংশই ছিলেন নারী ও শিশু। একটি উৎসবে যোগদান শেষে বাড়ি ফিরছিলেন তারা।

নাইজেরিয়ার দুর্যোগ মোকাবিলা দপ্তর (এনএসইএমএ) কেন্দ্রীয় শাখার মুখপাত্র আবদুল্লাহি বাবা-আরাহ জানিয়েছেন, নৌকাডুবির পর স্থানীয় লোকজনের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে ১৫০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে, সেই সঙ্গে মৃত ‍অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ৫০ জনকে; কিন্তু বাকিদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

কাতারভিত্তিক সংবাদামাধ্যম আলজাজিরাকে আবদুল্লাহি বাবা-আরাহ বলেন, আমাদের অনুসন্ধান এবং তৎপরতা অব্যাহত রয়েছে। আশা করি শিগগিরই নিখোঁজদের সন্ধান পাওয়া যাবে।

তবে মকওয়ার নৌ ব্যবসায়ী সমিতির সভাপতি ইসমাইলিয়া ওমরের মতে, নিখোঁজদের সবার সন্ধান পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। রয়টার্সকে এ প্রসঙ্গে তিনি বলেন, এখন নাইজেরিয়ায় বর্ষাকাল চলছে। নদ-নদীগুলোতে পানির যে স্রোত, তাতে এখন নিখোঁজদের সন্ধান পাওয়া প্রায় অসম্ভব।

নৌকা ডুবে বহু মানুষের মৃত্যু অবশ্য নাইজেরিয়ায় বিরল কোনো ঘটনা নয়। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে নাইজেরিয়ার নাইজার রাজ্যে নৌকা ডুবে শতাধিক মানুষ নিহত হয়েছিলেন।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা