ছবি নিজস্ব
নিরাপদ সড়ক চাই, শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে শ্রীমঙ্গলের উদয়ন বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার উপদেষ্টা ডা. মো. নাজেম আল কোরেশী রাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাশ। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মতিউর রহমান মতিন।
সমাবেশ পরিচালনা করেন নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি।
সমাবেশে অংশগ্রহণ করেন নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি অর্জুন ঘোষ, দপ্তর সম্পাদক মো. দুলা মিয়া, কার্যকরী সদস্য মো. রবি উদ্দিন, মো. ইয়াছিন আহমেদ শরিফ ও মো. আলমগীর হোসেন সর্দার। সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বাবুল মিয়া। এছাড়া উদয়ন বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক, স্টাফ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা / আরআর




