হবিগঞ্জে ছাত্রদের উপর হা ম লা ও ভাংচুর এর মা*মলায় যুবলীগ নেতা গ্রে ফ তা র
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

হবিগঞ্জে ছাত্রদের উপর হা ম লা ও ভাংচুর এর মা*মলায় যুবলীগ নেতা গ্রে ফ তা র

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১০/২০২৪ ০৩:৫০:০৬ পূর্বাহ্ন

হবিগঞ্জে ছাত্রদের উপর হা ম লা ও ভাংচুর এর মা*মলায় যুবলীগ নেতা গ্রে ফ তা র

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা ও সরকারি বেসরকারি স্থাপনা ভাংচুর  মামলার আসামি যুবলীগ নেতা শাহনেওয়াজ শানু(৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ৯ টায় মাধবপুর থানার এসআই দ্বীন মোহাম্মদ এর নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর বাজারের নাসিরনগর রোডের একটি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

শাহনেওয়াজ শানু মাধবপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড এর মৃত আকবর আলীর ছেলে এবং উপজেলা যুবলীগের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ৪ আগস্ট মাধবপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় শানু ৩৬ নম্বর এজাহার ভুক্ত আসামি। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল