ছবি: নিজস্ব
মৌলভীবাজারের রাজনগরে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল ওয়াহিদ বাচ্চুসহ (৬০) ৩ জনকে আটক করেছে রাজনগর থানার পুলিশ। মৌলভীবাজার সদর থানায় ৪ আগস্টের ঘটনায় করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
অন্যরা হলেন- পাঁচগাও ইউনিয়নের সারমপুর গ্রামের আওলাদ হোসেন (৪০) ও একই ইউনিয়নের জালালপুর গ্রামের উকিল আলী (৬০)। বুধবার দিবাগত রাতে আটক করে মৌলভীবাজার সদর থানায় হস্থান্তর করেছে রাজনগর থানার পুলিশ।
স্থাণীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী সরকার পতন আন্দোলনে রাজনগর উপজেলায় কোন ঘটনা না ঘটলেও মৌলভীবাজার সদরে হামলা মামলার ঘটনা ঘটেছে। সরকার পতনের পর মৌলভীবাজার সদর থানায় কয়েখটি মামলা হলেও রাজনগরে কোন মামলা হয়নি। এদিকে এসব মামলায় রাজনগরে আটককৃতরাও আসামী নন।
একটি সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে পুলিশের ওপর চাপ থাকায় গ্রেপ্তারে নেমেছে পুলিশ। এর ধারাবাহিকতায় রাজনগর উপজেলা আওয়ামী লীগের ১ম সিনিয়র সহসভাপতি সদর ইউনিয়নের ঘড়গাঁও গ্রামের আব্দুল ওয়াহিদ বাচ্চুর বাড়িতে অভিযোন চালায় পুলিশ। পরে রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এদিকে বুধবার সন্ধ্যায় রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশ থেকে পাঁচগাঁও ইউনিয়নের সারমপুর গ্রামের আওলাদ হোসেন কে এবং একই ইউনিয়নের জালালপুর গ্রাম থেকে উকিল আলী (৬৫) কে পুলিশ আটক করে নিয়ে আসে। বুধবার রাতেই তাদেরকে মৌলভীবাজার সদর থানায় পৌছে দেয় রাজনগর থানার পুলিশ।
রাজনগর থানার ওসি শাহ মোহাম্মদ মোবাশ্বির বলেন, ৪ আগস্টের ঘটনায় দায়েরকরা মামলায় তাদেরকে আটক করা হয়েছে।
তিনি বলেন, সদর থানা পুলিশের তথ্যের ভিত্তিতে আটক করে তাদের হাতেই তুলে দেয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা বিষয়টি দেখবে।
জৈন্তাবার্তা / জারা




