নবীগঞ্জে আরও এক ডাকাত গ্রেপ্তার
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

নবীগঞ্জে আরও এক ডাকাত গ্রেপ্তার

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১০/২০২৪ ০৭:৫১:৫৭ পূর্বাহ্ন

নবীগঞ্জে আরও এক ডাকাত গ্রেপ্তার

ছবি : ফাইল ফটো


নবীগঞ্জে ডাকাতি মামলায় রাসেল আহমেদ নামের আরও এক আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ডাকাতির ঘটনায় এনিয়ে মোট ৫ জনকে গ্রেফতার করা হলো।

বৃহস্পতিবার রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত রাসেল সিলেট জেলার গোয়াইনঘাট  উপজেলার শালুটিকর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন। 

তিনি জানান, গত মঙ্গলবার রাতে আউশকান্দির মডেল বাজারের ঢাকা-সিলেট মহাসড়কে ১২/১৩ জন ডাকাত বাদীর বিভিন্ন রংয়ের ৩৯ (উনচল্লিশ) টি ডেকা বাছুর ও একটি ট্রাক গাড়ী, বিভিন্ন কোম্পানীর মোবাইল ফোন ০৫টি এবং নগদ- দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়। এই ঘটনায় মোঃ এনায়েতুল এনাতুল বেপারী (৩৮) বাদী হয়ে নবীগঞ্জ থানায় ১০ জন কে আসামী করে মামলা করেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ধর্মীয় উৎসব আয়োজনে সব সম্প্রদায়ের পাশে থাকবে সিটি করপোরেশন: প্রশাসক
নির্বাচন সামনে রেখে ‘অপারেশন ক্লিনহার্ট’ অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনগরে পাঁচ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, দু/র্ভোগে ১২ গ্রামের মানুষ
মাধবপুরে সরকারি গাছ কা/টার অ/ভিযোগ অধ্যক্ষের বি/রুদ্ধে
সিলেটে হা/মের প্র/কোপে হাসপাতালে আরও শতাধিক
সবাইকে কাঁদিয়ে চলে গেছে খুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ
সালাহউদ্দিন আহমেদের জানাজায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান
দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়াচ্ছে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধা/ক্কায় প্রা/ণ গেল কিশোরের
সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু