দুর্গাপুজা উপলক্ষে কুলাউড়ায় বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পুলিশ সুপার
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

দুর্গাপুজা উপলক্ষে কুলাউড়ায় বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পুলিশ সুপার

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১০/২০২৪ ০৮:০০:৪৫ পূর্বাহ্ন

 দুর্গাপুজা উপলক্ষে কুলাউড়ায় বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পুলিশ সুপার

ছবি: সংগৃহীত


কুলাউড়ায় শারদীয় দুর্গাপুজা উপলক্ষে কাদিপুর শিববাড়িসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন মৌলভীবাজার  জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।

৩ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে তিনি এসব  মন্দির পরিদর্শন করেন , এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, কুলাউড়া (সার্কেল) দীপঙ্কর ঘোষ, অফিসার ইনচার্জ (ওসি) মো: গোলাম আপছার।  পুলিশ সুপার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন এবং পূজায় জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, শিববাড়ি মন্দির সদস্য আচার্য্য  পুলক সোম,  কাদিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতিক, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  নাজমুল বারী সোহেল, জৈন্তাবার্তা  প্রতিনিধি  মহিউদ্দিন রিপন, ইউপি সদস্য, মো.আবুল ফাত্তাহ  ফাহিম, পেকুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম নোবেল, মহিলা ইউপি সদস্য জেলি বেগম, জামায়াতে ইসলামী কাদিপুর ইউপি সভাপতি আব্দুল করিম, সেক্রেটারি সোলেমান আহমদ, সাবেক ইউপি সদস্য সাহিদ আহমদ, বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।


জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস
কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪