ছবি : ফাইল ফটো
হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোখলেছ মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পিকআপ চালক।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে নিহত মোখলেছ মিয়া নেত্রকোনা জেলার বাসিন্দা । শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব জানান, সিলেট থেকে ঢাকাগামী একটি বালি বোঝাই ট্রাক কান্দিগাঁও পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের যাত্রী মোখলেছ মিয়া (৩৫) নিহত হন এবং ভ্যান চালক গুরুতর আহত হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং মুমূর্ষু অবস্থায় আহত পিকআপ ভ্যান চালককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
জৈন্তাবার্তা / রহমান




