বিনামূল্যে দেওয়া হচ্ছে ছাগল ভেড়ার পিপিআর ও ক্ষুরা রোগের টিকা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

বিনামূল্যে দেওয়া হচ্ছে ছাগল ভেড়ার পিপিআর ও ক্ষুরা রোগের টিকা

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১০/২০২৪ ০৯:১১:৪৩ পূর্বাহ্ন

 বিনামূল্যে দেওয়া হচ্ছে ছাগল ভেড়ার পিপিআর ও ক্ষুরা রোগের টিকা

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে বিনামূল্যে ছাগল ও ভেড়াকে পিপিআর ও ক্ষুরা রোগের টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের মিশন লাইন নাচঘর সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সুত্রে জানা গেছে, মাধবপুর ১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত পিপিআর ভ্যাক্সিনের ১৬ হাজার  ছাগল-ভেড়াকে টিকা দেওয়া হবে। এই ভাইরাসজনিত পিপিআর রোগে আক্রান্ত ছাগল-ভেড়া গুরুতর ডায়রিয়া ও সর্দি কাশি হয়ে মৃত্যুর মুখে পতিত হয়। পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় প্রত্যেকটি ছাগল-ভেড়াকে পর্যায়ক্রমে টিকা প্রদানের মাধ্যমে রোগ প্রতিরোধের সক্ষমতা তৈরি করা হবে। উপজেলার ১১ টি ইউনিয়ন,ও পৌরসভা প্রতিটি ওয়ার্ড পর্যায়ে ক্যাম্পেইন ও ইউনিয়নের সকল এলাকায় ভ্যাক্সিন টিম ওয়ার্ড ভিত্তিক ক্যাম্পিংয়ের মাধ্যমে পিপিআর রোগের ফ্রি ভ্যাক্সিন দেওয়া হবে।

 টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন করেন হবিগঞ্জ জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল কাদের সঙ্গে ছিলেন উপপরিচালক ডা. মোঃ আব্দুস ছামাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  ডা: মিঠুন সরকার সহ প্রমূখ। 

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ  আবদুল কাদের বলেন, ছাগলকে গরীবের গাভী বলা হয়। ছাগল-ভেড়া পালনকে লাভজনক ও রপ্তানিমুখী করতে হলে বাংলাদেশ থেকে পিপিআর রোগ নির্মূল করতে হবে। তাই ভ্যাক্সিনেশনের কোনো বিকল্প নেই।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল