লাখাইয়ে দূর্গাপুজা উৎসব: আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

লাখাইয়ে দূর্গাপুজা উৎসব: আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১০/২০২৪ ১০:৫০:১১ পূর্বাহ্ন

লাখাইয়ে দূর্গাপুজা উৎসব: আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা

ছবি: নিজস্ব


হবিগঞ্জের লাখাই উপজেলায় শারদীয় দূর্গাপুজা উৎসব ২০২৪ইং উপলক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে  উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানা।

এতে উপস্থিত লাখাই সহকারী কমিশনার ভূমি মাহমুদুর রহমান, লাখাই থানার অফিসার ইনচার্জ ওসি মোঃবন্দে আলী, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরক, করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ,আব্দুল কুদ্দুছ, মুড়াকুরি ইউপি চেয়ারম্যান আবুল কাসেম  মোল্লা ফয়সল,, মুড়িয়াউক ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান  মোঃ নোমান মিয়া, পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্বামী, সাধারণ সম্পাদক সম্পদ রায়, পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আশীষ দাশগুপ্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও পরিষদের সাবেক সাধারণ সম্পাদক দেবাশীষ আচার্য্য।

এসময় উপস্থিত ছিলেন  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুলইসলাম রাকিব, আনসার ভিডিপি কর্মকর্তা জাহিদ হাসান পল্লী বিদ্যুতের ডিজিএম আসাদুজ্জামান  অনুজ,   বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের  উপজেলার ৫৮টি পুজা উদযাপন কমিটির সদস্য ও স্থানীয় গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম  রাকিব জানান , এবার সরকারী ভাবে প্রতি একটি পুজা মন্ডবের জন্য ৫০০ কেজি করে মোট  ৬৩টি দুর্গামন্ডবের জন্য ৩১ মেট্রিকটন ৫০০ কেজি  চাল অনুদান হিসাবে বরাদ্দ করা  হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল